ওজনে কম দেওয়া জঘন্য অপরাধ
ইসলামে হালাল উপার্জনকে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। উপার্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো ব্যবসা-বাণিজ্য। স্বয়ং রাসুলুল্লাহ (সা.) ব্যবসা করেছেন এবং সৎ ব্যবসায়ীদের সুসংবাদ দিয়েছেন। তিনি…
আবহাওয়া অনুকূলে থাকলে আসন্ন ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল বা গোলযোগপূর্ণ হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ঈদুল ফিতর উদযাপনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে নিজ দপ্তরের সভাকক্ষে সভাটি হয়।
সভার কার্যবিবরণী থেকে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকলে রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তবে আবহাওয়া প্রতিকূল, বৈরী বা গোলযোগপূর্ণ হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজনের ব্যবস্থা করতে হবে। সেখানে জামাত স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেবে তারা।
ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠান বাস্তবায়নে ইমাম মনোনয়নের জন্য ৩ জন আলেম, ৩ জন ক্বারী ও ৩ জন উপস্থাপকের প্রস্তাবনা ধর্ম মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয় ইসলামিক ফাউন্ডেশনকে। প্রস্তাবিত এ তালিকা থেকে ১ জন ইমাম, ১ জন ক্বারী ও ১ জন উপস্থাপককে মনোনয়ন দেবে ধর্ম মন্ত্রণালয়। প্রত্যেক পদে একজন বিকল্পও রাখা হবে।
বরাবরের মতো এবারও ঈদের জামাতের আয়োজনের দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে।
চাঁপাইবার্তা/ডিএন।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud