স্পেনে পাহাড়চূড়ায় ১০০০ বছরের ইসলামী ঐতিহ্যের সাক্ষী যে মসজিদ
স্পেনের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়চূড়ায় দাঁড়িয়ে আছে প্রায় এক হাজার বছরের পুরোনো আলমোনাস্তের লা রেয়াল মসজিদ। ইউরোপের সবচেয়ে প্রাচীন গ্রামীণ মসজিদগুলোর একটি হিসেবে মসজিদটি আজও আন্দালুসিয়ার…
আত্মহত্যা ইসলামে মহাপাপ হিসেবে গণ্য, এমনকি অনেক বড় গুনাহের চেয়েও এটি ভয়াবহ।
ইসলামে আত্মহত্যা মহাপাপ। কোরআনে আল্লাহ আত্মহত্যা করতে নিষেধ করে বলা হয়েছে, তোমরা নিজেরা নিজদের হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু। (সুরা নিসা: ২৯)
আত্মহত্যা ইসলামে মহাপাপ হিসেবে গণ্য, এমনকি অনেক বড় গুনাহের চেয়েও এটি ভয়াবহ। কারণ এ পাপে আল্লাহর ওপর ভরসার অভাব এবং তার রহমত থেকে হতাশার প্রকাশ ঘটে, যা ঈমানের সঙ্গে সাংঘর্ষিক। আত্মহত্যাকারী এ পাপ থেকে ফিরে আসার বা ক্ষমা চাওয়ার সুযোগ আর পায় না, ফলে জীবনের শেষ পরিণতি ঘটে এক গুরুতর অপরাধের মধ্য দিয়ে।
মানুষের শেষ মুহূর্তের চিন্তা ও কাজ তার পরিণতির জন্য গুরুত্বপূর্ণ। তাই জীবনের সংকটে ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা রাখা মুমিনের দায়িত্ব, যাতে হতাশা বা ভুল সিদ্ধান্ত জীবনের অবসান না ঘটায়।
বিভিন্ন হাদিসে আত্মহত্যার কঠোর শাস্তির কথা বর্ণিত হয়েছে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন, যে ব্যাক্তি কোন ধারাল অস্ত্র দিয়ে আত্মহত্যা করবে, সে অস্ত্র তার হাতে থাকবে, জাহান্নামের মধ্যে সে অস্ত্র দিয়ে সে তার পেটে আঘাত করতে থাকবে, এভাবে সেখানে সে চিরকাল অবস্থান করবে। আর যে ব্যাক্তি বিষপানে আত্নহত্যা করবে, সে জাহান্নামের আগুনের মধ্যে অবস্থান করে ওই বিষ পান করতে থাকবে, এভাবে সেখানে সে চিরকাল অবস্থান করবে। আর যে ব্যাক্তি নিজেকে পাহাড় থেকে নিক্ষেপ করে আত্নহত্যা করবে, সে ব্যাক্তি সব সময় পাহাড় থেকে নিচে গড়িয়ে জাহান্নামের আগুনে পতিত হতে থাকবে, এভাবে সে ব্যাক্তি সেখানে চিরকাল অবস্থান করবে। (সহিহ মুসলিম: ১০৯)
হাসান বসরি (রহ.) বলেন, জুনদুব (রা.) এ মসজিদে আমাদের একটি হাদিস শুনিয়েছেন, আর তা আমরা ভুলে যাইনি এবং আমরা এ আশঙ্কাও করিনা যে জুনদুব (রা.) নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নামে মিথ্যা বলেছেন। তিনি বলেছেন, এক ব্যক্তির শরীরে জখম ছিল, সে আত্মহত্যা করল। তখন আল্লাহ্ তাআলা বললেন, আমার বান্দা তার প্রাণ নিয়ে আমার সাথে তাড়াহুড়া করেছে। আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। (সহিহ বুখারি: ১৩৬৪)
এই হাদিসগুলো থেকে স্পষ্টই বোঝা যায় আত্যহত্যা মহাপাপ বা অনেক বড় গুনাহ। এ গুনাহের কারণে আখেরাতে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।
তবে আলেমদের নির্ভরযোগ্য মত অনুযায়ী আত্মহত্যাকারী মহাপাপী হলেও কাফের ও চিরস্থায়ী জাহান্নামী নয়। ওপরে উল্লিখিত হাদিসগুলোতে এই মহাপাপে জড়িত হওয়ার ব্যাপারে মানুষকে সাবধান করা হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে তাকে কঠোর শাস্তি দিতে পারেন, তিনি দয়া করলে আত্মহত্যাকারী জাহান্নাম থেকে মুক্তিও পেতে পারে।
চাঁপাইবার্তা/ডিএন।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud