রাজশাহীতে ৫ টাকায় ‘খুশির হাট’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারী উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক ফোরাম হাউস অব বিউটি ব্লুম। সংগঠনটি মাত্র ৫ টাকার…
রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় অভিযুক্তকে ছয় মাসের কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আকবর হোসেন শিবলু।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। ফলে তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলা থেকে মনসুরের একটি পোষা বিড়াল নিখোঁজ হয়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন।
অভিযোগ অনুযায়ী, লাথির আঘাতে বিড়ালটি নিথর হয়ে পড়ে থাকার পরও পা দিয়ে চাপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন তিনি।স্টারনিউজ।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud