বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর…
ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ইউনিক পরিবহনের একটি বাস ধাক্কা দিলে বাসটির চালক ও হেলপারসহ তিনজন নিহত হন। এদিকে একই সময়ে মহিপাল এলাকায় ট্রাকচাপায় ফটিক নামে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং মহিপাল ফ্লাইওভার সংলগ্ন এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে একটি লং ভেহিকেলের সঙ্গে কাভার্ডভ্যানটি বেঁধে সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছিল। এসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে কাভার্ডভ্যানের চালক আব্দুর রহিম, হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক আবুল হোসেন নিহত হন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন।
অন্যদিকে, একই সময়ে ফেনীর মহিপাল ফ্লাইওভার সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ফটিক নামে এক ব্যবসায়ী নিহত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জের আব্দুল হাকিমের ছেলে। এ ঘটনায় নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. গোলাম নবী জানান, সকাল ৮টার দিকে আহত ও নিহতদের হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর পাশাপাশি ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।
চাঁপাইবার্তা/স্টারনিউজ।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud