উত্তরাঞ্চল

বিড়াল হত্যার দায়ে রাজধানীতে একজনের ৬ মাসের কারাদণ্ড

  • 8:03 pm - March 11, 2026
  • পঠিত হয়েছে:১০ বার

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় অভিযুক্তকে ছয় মাসের কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আকবর হোসেন শিবলু।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। ফলে তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলা থেকে মনসুরের একটি পোষা বিড়াল নিখোঁজ হয়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন।

অভিযোগ অনুযায়ী, লাথির আঘাতে বিড়ালটি নিথর হয়ে পড়ে থাকার পরও পা দিয়ে চাপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন তিনি।স্টারনিউজ।।

এই শাখার আরও খবর

হাদি হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে: নাহিদ

শরিফ ওসমান হাদি হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে এবং তা অবশ্যই ন্যায়বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও…

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, রাজশাহী, যশোর…

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud