চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ছাড়াল
চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস মহামারির সময়ের তুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। সাংবাদিকদের সাথে…
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরের একটি লেবুবাগানে মাটির নিচে পুঁতে রাখা ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় ইউনিয়নের মুন্সি মণ্ডলটোলা এলাকার একরামুল হকের লেবুবাগান থেকে স্থানীয়দের সহযোগিতায় মাটির নিচে পুঁতে রাখা তিনটি বালতি উদ্ধার করা হয়। এরআগে বখবর পেয়ে পুলিশ দুপুর থেকে এলাকাটি ঘিরে রাখে।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে আমবাগানের ভেতরে থাকা লেবুবাগানে খড়ি ও শুকনো পাতা কুড়াতে গিয়ে এক নারী মাটি ভরাট করা তিনটি গর্ত দেখতে পান। বিষয়টি তিনি স্থানীয়দের জানান। পরে গর্তের ওপর পলিথিন দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়, সেখানে হাতবোমা বা ককটেল রাখা হয়েছে। তারা পুলিশকে খবর দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক জানান, তিনটি বালতি উদ্ধারের পর এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাতে বালতিগুলোতে থাকা ১৭টি ককটেল নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
এরআগে গত ২ অক্টোবর একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের হাতে থাকা দুটি ককটেল বিস্ফোরণে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওদুদ মহরিলের দুই সমর্থক আহত হন। ওই সময় আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
রবিবার উদ্ধার করা ককটেলগুলোও ওদুদ মহরিলের হতে পারে বলে ধারণা স্থানীয়দের। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud