শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী বিতরণ
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞার স্ত্রী নাদিরা বেগমের সুস্থ্যতা কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ…
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মতিয়ারা ওরফে শিল্পী বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মকরমপুর মধ্যপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত মতিয়ারা ওই গ্রামের হেলিম আলীর (৩১) স্ত্রী এবং জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত ওয়াজেদ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে শাশুড়ির রুমে গিয়ে দরজা লাগিয়ে দেন মতিয়ারা।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে মতিয়ারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘পারিবারিক কলহের জেরে মতিয়ারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এ ঘটনায় মতিয়ারার বড়ভাই সিরাজুল ইসলাম তার শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ তুলেছেন।’ ওসি আরও বলেন, ‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
চাঁপাইবার্তা/কেকে।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud