চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার অন্তত চারটি গ্রামের আংশিক মানুষ আজ ঈদ উদযাপন করেছেন। শুক্রবার (২০ মার্চ) সকালে জামাতের সঙ্গে…
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল-আড্ডা সড়কের বেনীপুর ও ভাদ্রৈ এলাকার মাঝামাঝি স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুলাভাই-শ্যালক নিহত হয়েছেন। রবিবার (০৩ মে) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে সোহাগ হোসেন (১৭) এবং শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে থাকা দুইজন আজিপুরের ভোলামোড় এলাকা থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। এ সময় একটি নাইট কোচকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের সামনের অংশে সজোরে ধাক্কা লাগে এবং মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি রেখে পালিয়ে যান বলে জানা গেছে। নিহতদের মধ্যে রবিউল ইসলাম মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তিনি নওগাঁ জেলায় কর্মরত ছিলেন এবং শ্বশুরবাড়ি থেকে শ্যালককে সঙ্গে নিয়ে নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইবার্তা/এসি।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud