চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, মে ০৪, ২০২৬ - ৪:৫৮ পি.এম

চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ভাং গাছ উদ্ধার, আটক ৩ মাদকসেবী

  • 7:28 pm - May 03, 2026

চাঁপাইনবাবগঞ্জে গাঁজা সাদৃশ্য প্রায় ৫ হাজার ভাং গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার (৩ মে) দুপুরে জেলা শহরের কাঠাল বাগিচা এলাকায় সোনালি ব্যাংকের পেছনের একটি পরিত্যক্ত জমিতে অভিযান চালিয়ে এসব ভাং গাছ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৩ জন মাদকসেবীকেও আটক করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা জমিটিতে গোপনে ভাং গাছের চাষ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসব গাছের বীজ থেকে নেশাজাতীয় পানীয় তৈরি করা হয়। অভিযানে প্রায় ৫ হাজার ২৬০টি গাছ উপড়ে জব্দ করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকসেবী বলে স্বীকার করেছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এছাড়াও জমির মালিকের সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

চাঁপাইবার্তা/এসটি।।

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud