চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, মে ১১, ২০২৬ - ৫:২৭ পি.এম

চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে হামের প্রকোপ

  • 2:20 pm - May 11, 2026

চাঁপাইনবাবগঞ্জে গত দুই সপ্তাহ ধরে কমছে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। হামের বিশেষ টিকা ও জনসচেতনতা বৃদ্ধির কারণে রোগীর হার কমছে বলে দাবি চিকিৎসকদের।

সোমবার (১১ মে) জেলা হাসপাতালের দুটি আইসোলেশন কর্নারে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন ৫ জন রোগী। হাসপাতালে ভর্তি ৪৯ জন রোগীর মধ্যে ১৪ জন ছেলে ও ৩৫ জন মেয়ে।

এখন হামে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই স্বাভাবিক বলে দাবি জেলা সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন। তিনি জানান, আক্রান্তরা সঠিক চিকিৎসার কারণে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। জেলাজুড়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি ও টিকা প্রদানের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রায় শতভাগ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

জেলায় চলতি বছরের গত ৪ মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০৮ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন। আক্রান্তদের প্রায় সবাই শিশু। এরআগে চলতি বছরের ৪ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের একটি পৌরসভা ও তিনটি উপজেলাকে হামের হটস্পট ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। পরদিন এসব উপজেলায় একযোগে শুরু হয় বিশেষ টিকাদান কর্মসূচি চালু হয়।

চাঁপাইবার্তা/এসটি।।

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud