চাঁপাইনবাবগঞ্জে কমছে পানি, বাড়ছে ভাঙন: পাঁচ দিনে নদীগর্ভে ২০০ বাড়ি
গোলাম মোস্তফার বয়স ৭০ বছর। গত ১০ বছরে চার বার ভিটে মাটি হারিয়েছেন পদ্মায়। আশা ছিল, আর হয়তো পদ্মার রক্তচক্ষু পড়বে না তার ওপর। তাই…
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে শিবগঞ্জের কানসাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান আসাদ ও জাফর। একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে বিপরীতদিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নিহতদের মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদ। হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাবের।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, মৃত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, এরআগে একইদিন সকালে আরেকটি সড়ক দূর্ঘটনায় একই উপজেলায় আরও দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হন।
চাঁপাইবার্তা/সিএল।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud