চাঁপাইনবাবগঞ্জ | বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬ - ১২:১৬ পি.এম

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

  • 6:15 pm - September 01, 2026

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলস্টেশন প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন প্রান্তিকপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

ডিএনসি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলসা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. শাহ আলম (৪৪) এবং রেলস্টেশন প্রান্তিকপাড়া এলাকার মৃত আকবর আলীর মেয়ে মোসা. লায়লা আক্তার (৩০)। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে মাদক ছাড়াও নগদ ৫ হাজার ৩৪০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চাঁপাইবার্তা/এইমাত্র।।

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud