শিবগঞ্জে অপরাধ দমনে গ্রামবাসীর ‘কঠোর আইন’, লুডু খেললেও গুনতে হবে জরিমানা
মোবাইলে লুডু বা গেম খেললে ২ হাজার টাকা, ফসল চুরি করলে ২০ হাজার, গরু-মহিষে ফসল নষ্ট করলে ৫ হাজার এবং মাদক বিক্রি করলে ৫০ হাজার…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে যৌথ অভিযান চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও থানা পুলিশ। রবিবার বিকেলে বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতিতে এ খবর নিশ্চিত করেন। এরআগে সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম থেকে এসব ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্তে অভিযান চালায়। সীমান্ত রেখা থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে খাকসাপাড়া গ্রামে কালাম নামে এক ব্যক্তির বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে একটি সন্দেহভাজন কালো বালতি পড়ে থাকতে দেখে তারা। বালতিটিতে ককটেল সদৃশ বস্তুর উপস্থিতি টের পেয়ে বিজিবি সদস্যরা এলাকাটি কর্ডন করে ফেলেন এবং শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিজিবি ও পুলিশের যৌথ দল তল্লাশি চালিয়ে ওই বালতির ভেতর থেকে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তুগুলো যথাযথ আইনগত প্রক্রিয়ার জন্য দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) জানান, সীমান্ত রক্ষা ও সুরক্ষার পাশাপাশি সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও নির্মূলে বিজিবি সার্বক্ষণিক সজাগ ও সতর্ক রয়েছে।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud