রপ্তানি জটিলতায় বিপাকে ভোলাহাটের মিষ্টি কুমড়া চাষিরা
মিষ্টি কুমড়া চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার অনেক কৃষক। এখানকার উৎপাদিত মিষ্টি কুমড়া দেশের চাহিদা পূরণের পাশাপাশি একাধিকবার বিদেশেও রপ্তানি হয়েছে।…
চাঁপাইনবাবগঞ্জে কাচরার খালের ওপর প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু সংযোগ সড়কের অভাবে কোনো কাজে আসছে না। কাজ শেষ না হওয়ায় সদর উপজেলার তিনটি ইউনিয়নের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
প্রায় দেড় বছর ধরে ফসলি মাঠের মধ্যে কেবল সেতুর মূল অবকাঠামোটি দাঁড়িয়ে আছে।
সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠের মাঝে সেতুর মূল কাঠামোটি পড়ে রয়েছে। ওপর দিয়ে চলাচলের সুযোগ না থাকায় মানুষ ও যানবাহন সেতুর নিচ দিয়েই চলাচল করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি বা জলাবদ্ধতা হলে সেতুর নিচ দিয়েও চলাচলের উপায় থাকে না। তখন ৬০ মিটারের এই সেতুটি পার হতে ১০ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়।
এলজিইডি সূত্রে জানা গেছে, সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের ওপর ৬০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের সেপ্টেম্বরে। এতে ব্যয় ধরা হয় ৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার ৩৪৩ টাকা। সেতুর মূল কাজ শেষ হলেও জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় জমির মালিকেরা সংযোগ সড়কের জন্য জায়গা ছাড়ছেন না। ফলে গত দেড় বছর ধরে কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এতে শাহজাহানপুর, আলাতুলী ও চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঠিকাদার সেলিম রেজা বলেন, “জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রাখতে হয়েছে। সমস্যার সমাধান হলে পুনরায় কাজ শুরু করা হবে।”
এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী আজহারুল ইসলাম বলেন, দ্রুততম সময়ের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করা হবে।
চাঁপাইবার্তা/এম।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud