হজে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের ১ জনসহ ১৩ বাংলাদেশির মৃত্যু
সংবাদ সূত্র: আরটিভি- পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩…
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাঠালবাগিচা গ্রামের দুই কিডনি ক্ষতিগ্রস্ত সুলতানা রাজিয়া তিস্তার পাশে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন।
রবিবার দুপুরে তিনি তিস্তার বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি তিস্তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন সুলতানা রাজিয়া তিস্তা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। এ জন্য প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা ব্যয় হতে পারে, যা পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের তিস্তার চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে রিমন বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় তিস্তার জীবন বাঁচানো সম্ভব।
চাঁপাইবার্তা/এস।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud