শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী বিতরণ
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞার স্ত্রী নাদিরা বেগমের সুস্থ্যতা কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ…
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে জুনায়েদ আলী নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে সোনামসজিদ এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশা শিবগঞ্জ বাজার যাচ্ছিল। এ সময় ধোবড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশায় থাকা শিশু জুনায়েদ। আহত হয় ৬ জন যাত্রী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুনজিলা আক্তার জুই জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভটভটিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।
চাঁপাইবার্তা/ডিকে।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud