হজে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের ১ জনসহ ১৩ বাংলাদেশির মৃত্যু
সংবাদ সূত্র: আরটিভি- পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩…
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞার স্ত্রী নাদিরা বেগমের সুস্থ্যতা কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে দলটির চেয়ারম্যানের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের দিকনির্দেশনায় শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এসব খাদ্য সামগ্রী তুলে দেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ডা. নাহিদুজ্জামান সুমন।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, বিএনপি নেতা শফিউর রহমান ও শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বারিউল ইসলামসহ অন্যরা।
চাঁপাইবার্তা/এএস।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud