চাঁপাইনবাবগঞ্জে কমছে পানি, বাড়ছে ভাঙন: পাঁচ দিনে নদীগর্ভে ২০০ বাড়ি
গোলাম মোস্তফার বয়স ৭০ বছর। গত ১০ বছরে চার বার ভিটে মাটি হারিয়েছেন পদ্মায়। আশা ছিল, আর হয়তো পদ্মার রক্তচক্ষু পড়বে না তার ওপর। তাই…
চাঁপাইনবাবগঞ্জে অপহরণ ও হত্যা মামলার সাত বছর পর আয়েশা খাতুন (২৪) নামে এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে ভোলাহাট উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, ২০১৯ সালের ৩১ মে ভোলাহাট উপজেলার খাল আলমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় তার মা আদরী বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলেও বিষয়টি ভোলাহাট থানায় তদন্তাধীন ছিল।
দীর্ঘদিন তদন্তের একপর্যায়ে গত রবিবার রাতে অভিযান চালিয়ে আয়েশা খাতুনকে উদ্ধার করে পুলিশ। তবে তাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
উপ-পরিদর্শক কামাল হোসেন আরও জানান, সোমবার আয়েশা খাতুনকে প্রধান বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।
সংবাদ সূত্র- বাংলাদেশ প্রতিদিন।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud