চাঁপাইনবাবগঞ্জের ‘নবাব’, প্রতিদিন খায় ১৫ কেজি খাবার
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশালাকৃতির এক গরু, যার নাম রাখা হয়েছে ‘নবাব’। সম্পূর্ণ…
চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া ও বাজারজাতকরণে চলতি বছরেও কোনো সময় নির্ধারণ করেনি জেলা প্রশাসন। আম পরিপক্ব হলেই গাছ থেকে পাড়া যাবে। তবে কেউ অপরিপক্ব আম বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (১১ মে) বিকেলে জেলা চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় সংশ্লিটদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ আম চাষি ও ব্যবসায়ীরা এসময় উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ৫৮ হাজার ১২ মেট্রিক টন আম।
চাঁপাইবার্তা/জেএন।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud