চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, মে ১২, ২০২৬ - ৪:১৫ পি.এম

চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার চলবে না ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন

  • 9:41 am - May 12, 2026

চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে আম পরিবহনের জন্য চালু হওয়া ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন এবার আর চালানো হচ্ছে না। লোকসান এড়াতে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন এ সিদ্ধান্ত নিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের উপ-প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আল মামুন। তিনি বলেন, গত কয়েক বছর ম্যাংগো স্পেশাল ট্রেন পরিচালনায় লোকসান হয়েছে। তাই এবার আলাদা করে এ ট্রেন চালানো হবে না।

তবে আম পরিবহনের সুবিধা রাখতে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’-এ বিশেষ লাগেজ ভ্যান সংযুক্ত করা হবে বলে জানান তিনি। এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৫৪ মেট্রিক টন আম পরিবহন করা সম্ভব হবে।

সোমবার বিকেলের এ সভায় জেলা প্রশাসক বলেন, আগের বছরগুলোতে ম্যাংগো স্পেশাল ট্রেন কাঙ্ক্ষিত ফল না দেওয়ায় এবার বনলতা এক্সপ্রেসে আম পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে স্বল্প খরচে আম পরিবহনের সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

চাঁপাইবার্তা/বিপি।।

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud