চাঁপাইনবাবগঞ্জে কমছে পানি, বাড়ছে ভাঙন: পাঁচ দিনে নদীগর্ভে ২০০ বাড়ি
গোলাম মোস্তফার বয়স ৭০ বছর। গত ১০ বছরে চার বার ভিটে মাটি হারিয়েছেন পদ্মায়। আশা ছিল, আর হয়তো পদ্মার রক্তচক্ষু পড়বে না তার ওপর। তাই…
চাঁপাইনবাবগঞ্জে অঞ্জলি পারভিন (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার হয়। অঞ্জলি রহনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের সোনারুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে স্বামীর বাড়ির একটি কক্ষে পরিবারের সবার অগোচরে ফাঁস দেন অঞ্জলি।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। তিনি আরও বলেন, অঞ্জলির বাবার পরিবার থেকে এ নিয়ে কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
চাঁপাইবার্তা/কেকে।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud