চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, জুলাই ২৭, ২০২৬ - ৩:১৯ এ.এম

গোমস্তাপুরে জমি দখল নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৬

  • 6:28 pm - July 26, 2026

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। আজ (রোববার, ২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মুনসুর বিলে এ ঘটনা ঘটে।

এসময় স্থানীয় বাসিন্দা তাজামুল হক (৫৫), বজলুর রহমান (৬৫), আব্দুল লতিফ (৬৫), আব্দুর রহিম (৪৮), এরশাদ আলী (৭০), মনিরুল ইসলাম (৬০), সামিনা বেগমসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার মনসুর বিলের প্রায় ৭২ বিঘা জমির মালিকানা নিয়ে আলী নগর এলাকার কামরুল হাসান ও মকরমপুর এলাকার আহসান হাবিবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এরই জেরে দুপুরে জমি চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে লাঠিসোঁটা নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’এখনটিভি।।

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud