চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬ - ৫:০৮ পি.এম

শিবগঞ্জে বাড়ি ফেরা হলো না দুই শ্রমিকের, কালভার্টে পড়ে প্রাণহানি

  • 12:32 pm - August 18, 2026

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২১) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৩)। তারা দুজনেই ট্রাকের শ্রমিক।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র জানান, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষ বাড়ি ফিরছিলেন তারা দুইজন। অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে গেলে গুরুতর আহত হন তারা। পরে সে পথের যাতায়াতকারীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইবার্তা/জেএন।।

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud