চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ - ১১:৪৪ এ.এম

শিবগঞ্জে নিখোঁজের ৫দিন পর পুঠিমারী বিলে মিলল লাশ

  • 1:19 pm - August 27, 2026

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর রুমন আলী নামে এক অটোচালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পিঠালীতলা-পুঠিমারী বিল এলাকার একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় জানায়, গত ২১ আগস্ট পাইলিং মোড় এলাকা থেকে অটোরিকশাসহ রুমন আলীকে অপহরণ করে অসীম ও তার সহযোগীরা।

বুধবার রাতে আখ ক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন কৃষক একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত রুমন আলীর পরিবারের সদস্য ও স্বজনরা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, আখক্ষেত থেকে অটোচালক রুমন আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপহরণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর মূলহোতা অসীমসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

চাঁপাইবার্তা/এডি।।

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud