চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ - ১১:৪৩ এ.এম

গোমস্তপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

  • 1:21 pm - August 27, 2026

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরের রামদাশপুর সীমান্তে ছয়জনকে পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোরে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা করে। খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।

পরে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন। বর্তমানে ওই ছয়জনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে নওগাঁ ১৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

চাঁপাইবার্তা/জেএন।।

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud