শিবগঞ্জের পদ্মায় বোতল তুলতে গিয়ে ডুবে গেল ১০ বছরের সোহান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে সোহান (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সাত্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার ভোর ৬টার দিকে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাদক ও পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদক ও মোটরসাইকেলটির সর্বমোট মূল্য ১ লাখ ৭০ হাজার ৪০০ টাকা বলে নিশ্চিত করেছে সীমান্তরক্ষী বাহিনী। জব্দ হওয়া অবৈধ নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে স্থানীয় শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক চোরাচালানের বিরুদ্ধে তাদের এই যুদ্ধ দীর্ঘদিনের। গত আগস্ট মাসজুড়ে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে মোট ৫২২ বোতল এস্কাফ সিরাপ, ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা বদ্ধপরিকর ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চাঁপাইবার্তা/এইমাত্র।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud