চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে সেপটিক ট্যাংকে স্ত্রীর মরদেহ, আটক স্বামী

  • 4:05 pm - March 11, 2026
  • পঠিত হয়েছে:১৩ বার

জেলার শিবগঞ্জে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ সেফটিক ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

বুধবার (১১ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে মজ্ঞলবার রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী নাসিমা বেগম (৩৫)। তিনি একই গ্রামের মিজানুর রহমান ওরফে ভেজুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করে বাড়ির সেফটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে সে এলাকা থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় মিজানুর রহমান। পরে তাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইবার্ত/এএস।।

এই শাখার আরও খবর

রপ্তানি জটিলতায় বিপাকে ভোলাহাটের মিষ্টি কুমড়া চাষিরা

মিষ্টি কুমড়া চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার অনেক কৃষক। এখানকার উৎপাদিত মিষ্টি কুমড়া দেশের চাহিদা পূরণের পাশাপাশি একাধিকবার বিদেশেও রপ্তানি হয়েছে।…

৭ কোটির সেতুর নিচ দিয়ে চলে যানবাহন

চাঁপাইনবাবগঞ্জে কাচরার খালের ওপর প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু সংযোগ সড়কের অভাবে কোনো কাজে আসছে না। কাজ শেষ না হওয়ায় সদর উপজেলার…

চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকটে কৃষক, বিশুদ্ধ পানির অভাব

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। ফলে একদিকে সেচ সংকটে পড়ছেন কৃষকরা, অন্যদিকে বিশুদ্ধ পানির তীব্র অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।…

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকসহ ১ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ একজনকে আটক বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (১১ মার্চ) রাতে অভিযান দুটি পরিচালনা…

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud