চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ - ৮:২৪ পি.এম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকসহ ১ যুবক আটক

  • 9:13 pm - March 11, 2026

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ একজনকে আটক বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (১১ মার্চ) রাতে অভিযান দুটি পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায় সোনামসজিদ বিওপি এর একটি বিশেষ টহল দল। এসময় মো. আলীম (৩২) নামে এক ব্যক্তিকে ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপসহ আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, একই রাতে আরেকটি অভিযানে শাহবাজপুর ইউনিয়নের নামোচক পাড়া সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল এসকাফ ডিএক্স সিরাপ এবং ৩ হাজার ১৭০ পিস নেশাজাতীয় টেনসিওইন ট্যাবলেট উদ্ধার করে চকপাড়া বিওপির টহল দল। আটক ব্যক্তিসহ উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাঁপাইবার্তা/বিএম।।

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud