শিবগঞ্জে পারিবারিক কলহে মর্মান্তিক পরিণতি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী মনোয়ারা বেগমকে (৬০) কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী মফিজুল হক (৭৫)। শুক্রবার (৪ সেপ্টম্বর) বিকেল…
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাঠালবাগিচা গ্রামের দুই কিডনি ক্ষতিগ্রস্ত সুলতানা রাজিয়া তিস্তার পাশে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন।
রবিবার দুপুরে তিনি তিস্তার বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি তিস্তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন সুলতানা রাজিয়া তিস্তা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। এ জন্য প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা ব্যয় হতে পারে, যা পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের তিস্তার চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে রিমন বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় তিস্তার জীবন বাঁচানো সম্ভব।
চাঁপাইবার্তা/এস।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud